দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লন্ডন সফররত জাতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। খেলোয়াড়দের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে দলের প্রতি প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার মৌমিতা জিনাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি হাই কমিশনের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ হওয়ার অনুভূতি জানান। তিনি দেশবাসী ও প্রবাসী সমর্থকদের কাছে দলের জন্য দোয়া প্রার্থনা করেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রশংসা করেন। তিনি বলেন, এই ক্রিকেটাররা দেশের লাখো কন্যাশিশু ও তরুণীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী রোববার (২৮ জুন) লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে।
অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কেএম